আজ , , ,

শরীয়তপুরে জমির বিরোধে বাবা ও মেয়েকে কুপিয়ে জখম

শরীয়তপুর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা-মেয়েকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। তাদেরকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) বিকেলে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের সিংগারিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সিংগারিয়া গ্রামের আব্দুর রহিম সরদারের সাথে তার আপন ভাই আব্দুল খালেক সরদারের ছেলে খোকন সরদার ও বায়েজিদ সরদারের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। রোববার (৫ এপ্রিল) বিকেলে আব্দুর রহিম সরদার তার জমিতে সবজি বোনার সময় ভাতিজা খোকন সরদার ও বায়েজিদ সরদার বাঁধা দেয়। এর প্রতিবাদ করায় ভাতিজা খোকন সরদার ও বায়েজিদ সরদার চাচা আব্দুর রহিম সরদারকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এসময় মেয়ে জাহানারা বেগম আব্দুর রহিম সরদারকে বাঁচাতে এগিয়ে গেলে তাকে মাথায় ও হাতে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় জাহানারা বেগমের মেয়ে লামিয়া আক্তার জেরিন মাকে বাঁচাতে গেলে সেও মারধরের শিকার হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আব্দুর রহিম সরদার ও জাহানারা বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় জাহানারা বেগমের স্বামী জয়নাল সরদার বাদী হয়ে পালং মডেল থানায় একটি লিখিত এজহার দায়ের করেছেন।
এ বিষয়ে মামলার বাদী জয়নাল সরদার বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে আমার বৃদ্ধ শ্বশুর আব্দুর রহিম সরদারকে তার ভাতিজারা মারধর করে। আমার স্ত্রী জাহানারা বেগম তার বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাথায় ও হাতে গুরুতর জখম করে। আমার মেয়ে লামিয়া আক্তার জেরিন তার মাকে বাঁচাতে গেলে তাকেও পিটিয়ে আহত করে। আমিন এঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
এ বিষয়ে অভিযুক্ত খোকন সরদার বলেন, আমার বাবা মারা গেছেন। আমার চাচা আমাদের জমি বুঝিয়ে না দিয়ে ভোগ দখল করছেন। গতকাল সে জোরপূর্বক আমাদের জমিতে সবজি চাষ করছিল। আমরা বাঁধা দেওয়ায় তারা আমাদের ওপর হামলা করে মারধর চালায়। পরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card


১২ আগস্ট ২০২৬

ভেদরগঞ্জে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের প্রস্তুতি সভা

www.hongkar.com |
dailyhongkar