আজ , , ,

শরীয়তপুর প্রেসক্লাবের নির্বাচন ২৮ এপ্রিল, তফসিল ঘোষণা

শরীয়তপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা প্রেসক্লাবের নির্বাচন। এ উপলক্ষে বুধবার (১ এপ্রিল) বিকেলে জেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
তফসিল ঘোষণাকে কেন্দ্র করে জেলায় কর্মরত সাংবাদিক ও প্রেসক্লাবের ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে শরীয়তপুর প্রেসক্লাবের নির্বাচন।
নির্বাচনে ২১টি পদে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রেসক্লাবের ১০০ জন সদস্য। তফসিল অনুযায়ী, ৮ ও ৯ এপ্রিল মনোনয়নপত্র বিতরণ করা হবে। ১২ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং ১৬ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।
চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ২১ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২২ এপ্রিল এবং ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
প্রধান নির্বাচন কমিশনার ও জেলা তথ্য অফিসার শাহিন মিয়া জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১০০ জন ভোটারের অংশগ্রহণে আগামী ২৮ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন শাহিন মিয়া। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মনিরুজ্জামান এবং জেলা রেড ক্রিসেন্ট ইউনিট অফিসার ইকবাল মাসুদ। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে থাকবেন গ্লোবাল ন্যাশন এর সম্পাদক ড. মাহবুবুর রহমান, চ্যানেল আই শরীয়তপুর প্রতিনিধি এসএম মজিবুর রহমান।

Share this news as a Photo Card


০৬ সেপ্টেম্বর ২০২৬

বার্সেলোনায় শরীয়তপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

www.hongkar.com |
dailyhongkar