আবারও স্বপদে ফিরেছেন শরীয়তপুরের লৌহমানব খ্যাত শরীয়তপুর জেলা পরিষদের প্রথম চেয়ারম্যান সরদার একেএম নাসির উদ্দীন কালু। জেলা পরিষদ প্রতিষ্ঠার পরে তৎকালে তিনি এ পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। প্রায় তিন যুগ পরে বর্তমান বিএনপি সরকার ক্ষতায় আসার পরে তাকে জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ দেন।
রোববার (১৫ মার্চ) তার এ নিয়োগের বিষয়টি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদ গুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
গত ফেব্রুয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
শরীয়তপুর জেলার বিনোদপুরের ঐতিহ্যবাহী সরদার পরিবারে জন্মগ্রহণকারি সরদার নাসির উদ্দিন কালু ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে জড়িত। শরীয়তপুরের উন্নয়নে বিশেষ করে জেলা সদর প্রতিষ্ঠায় তিনি অগ্রনী ভুমিকা পালন করেন। যার ফলে বিনোদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে তিন বারের সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র ও শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। মহনা মুক্তিযুদ্ধের এ বীর সৈনিক জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ও শরীয়তপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক।
গত ২২ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন সহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার। এতে আমলাদের পরিবর্তে রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর ১৪ মার্চ আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ পায়। সরদার নাসির উদ্দিন কালু জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি, জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ এমপি, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সাঈদ আহম্মেদ আসলাম এমপি। জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি মজিবুর রহমান, দৈনিক হুংকার সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান সহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।