শরীয়তপুর জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে রাজস্ব খাতের আওতায় তারুণ্য নির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন রাষ্ট্র ও জাতি গঠন, তথ্য অধিকার, বাল্যবিবাহ, মাদক, দুর্নীতি, গুজব ও অপপ্রচার এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ প্রভৃতি বিষয়ে জনসম্পৃক্ততা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত হয় নারী সমাবেশে। সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তর ঢাকা এর মহাপরিচালক মোঃ আবদুল জলিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রাফিয়া ইকবাল, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার শাহিন মিয়া। এছাড়াও উক্ত নারী সমাবেশে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক রোজী আফরিন ও প্রশিক্ষক দীপা দাসসহ গণমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। নারী সমাবেশে বক্তারা গুজব ও অপপ্রচার, সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার, দুর্নীতি প্রতিরোধ, মানব পাচার, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ ও ডেঙ্গু প্রতিরোধ এবং নৈতিকতা ও মূল্যবোধ প্রভূতি বিষয়ে আলোচনা করেন।