আজ , , ,

শরীয়তপুরে ফুটবল প্রশিক্ষণ শুরু

শরীয়তপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ অর্থ বছরের আওতায় ফুটবল প্রশিক্ষণ (অনূর্ধ্ব-১৫) এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) শরীয়তপুর ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন ও কলেজ মাঠে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে।
উক্ত ফুটবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমরুল হাসান।
শরীয়তপুর জেলা ক্রীড়া অফিসার সমীর বাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শহিদ আব্দুস ছামাদ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোহম্মদ আলী, ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন ও কলেজের প্রধান শিক্ষক কবিরাজ আব্দুল খালেক, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান রাজ্জাক সহ অংশগ্রহণকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ এবং জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন খেলোয়াড়, কোচ ও অন্যরা।
উক্ত প্রশিক্ষণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করবে। তৃনমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

শরীয়তপুরে ফ্যামিলি কার্ড সংগ্রহসংক্রান্ত প্রেস কনফারেন্স

www.hongkar.com |
dailyhongkar