আজ , , ,

ডামুড্যায় ব্যাটারী চালিত অটোরিক্সার সাথে ওড়না পেঁচিয়ে এক গৃহবধুর মৃত্যু

শরীয়তপুর-ডামুড্যা সড়কের কুতুবপুর এলাকায় ব্যাটারী চালিত অটোরিক্সার মটরের সাথে গাঁয়ের ওড়না পেঁচিয়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
মৃত গৃহবধু নাছিমা বেগম (৩২) ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের দায়মী চরভয়রা গ্রামের ব্যবসায়ী মোঃ আসাদ হাওলাদারের স্ত্রী ও সে একজন গার্মেন্টস কর্মী ছিলেন।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯ টার সময় নিজ বাড়ি থেকে ছেলের আকিকার গোস্ত নিয়ে ঢাকা যাওয়ার পথে ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুরের মোল্লা বাড়ির সামনে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও একই অটোর যাত্রী নুরুল ইসলাম বলেন, আমরা ৬ জন মিলে ডামুড্যা বাসস্ট্যান্ড থেকে শরীয়তপুরে যাওয়ার পথে কুতুবপুর এলাকায় আসলে হঠাৎ একটা বিকট শব্দে আমরা কেঁপে উঠি। তাকিয়ে দেখি পাশে থাকা মহিলার শরীর থেকে মাথা আলাদা হয়ে সড়কে পড়ে গেছে। এরপর চিৎকার দিয়ে অটো থামিয়ে দেখি অটোরিক্সার মটরের সাথে মহিলার ওড়না পেঁচিয়ে আছে এক অংশ। অপর এক অংশ সড়কে পরে আছে।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্যা বলেন, ফোনে সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ওসি সাহেব ফোন দিয়ে ঘটনাস্থলে আসতে বলি।
ডামুড্যা থানার ওসি হাফিজুর রহমান মানিক বলেন, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসে দ্বিখণ্ডিত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card


১০ আগস্ট ২০২৬

ভেদরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

www.hongkar.com |
dailyhongkar