আজ , , ,

জুলাই সনদকে আইনী ভিত্তি দিতে হলে দেশের জনগণের সম্মতি দরকার হবে: ড. মোশারফ হোসেন মাসুদ

সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পরে মানুষ আশা করেছিল যেন রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি না হয়। মানুষ যেন শান্তির মধ্যদিয়ে জীবন যাপন করতে পারে। জনগণের আশাছিল একটি জুলাই সনদের মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তন আনা। সেই প্রেক্ষিতে দীর্ঘদিন ধরে সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে জুলাই সনদ তৈরী করা হয়েছে। এই জুলাই সনদকে আইনী ভিত্তি দিতে হলে দেশের জনগণের সম্মতি দরকার হবে। শুক্রবার (১৪ নভেম্বর) শরীয়তপুর জেলা জামায়াতের আয়োজনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন সহ ৫ দফা দাবীতে বিক্ষোভ মিছিল শেষে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মোশারফ হোসেন মাসুদ এই কথা বলেন।
তিনি আরো বলেন, জনগণ সিদ্ধান্ত নিবে আগামী দিনে বাংলাদেশের সংবিধান অনুসারে রাষ্ট্রের সকল ক্ষমতা জনগণের হাতে অর্পণ করা হয়েছে। জনগণ সিদ্ধান্ত নিবে আগামীর বাংলাদেশর নির্বাচন ব্যবস্থা, রাজনৈতিক প্রেক্ষাপট, প্রশাসনিক ব্যবস্থা কেমন হবে। জামায়াতে ইসলামীসহ অনেক গুলো রাজনৈতিক দল সিদ্ধান্ত নিয়েছে জনগণের মতামত নিয়ে এই জুলাই সনদকে কার্যকর করতে হবে।
কিন্তু আমরা প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে দিয়ে লক্ষ্য করছি একই দিনে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট জাতীয় নির্বাচনের সাথে একই দিনে অনুষ্ঠিত হবে। একই সাথে দুটি নির্বাচন হলে নির্বাচন ব্যবস্থা বিঘ্নিত হবে। আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট দাবী করছি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার আমীর মাওলানা অধ্যক্ষ আব্দুর রব হাসেমীর নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে পালং উত্তর বাজার গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর কেএম মকবুল হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card


০৬ আগস্ট ২০২৬

নিষিদ্ধ কার্যক্রমে অংশগ্রহণ, শরীয়তপুরে ছাত্রলীগ কর্মী আটক

www.hongkar.com |
dailyhongkar