মঙ্গলবার (১১ নভেম্বর) শরীয়তপুর জেলার রাজস্ব প্রশাসনের কর্মকর্তা/কর্মচারীদের অংশগ্রহণে ৩ দিন ব্যাপী মিউটেশন ২.১ ভার্সন ও মানোন্নীত সফটওয়্যার-এর কারিগরি পরিচালনা সম্পর্কে প্রশিক্ষণ শুরু হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শরীয়তপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগম।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাসুদুল আলম এর সভাপতিত্বে এ প্রশিক্ষণে রাজস্ব প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীগণকে হাতে কলমে ভূমি সেবা আরো দ্রুত ও নির্ভুলভাবে প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়।