শরীয়তপুর তথা দক্ষিণ বঙ্গের মজলুম জননেতা, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের একান্ত সচিব মৃত্যুঞ্জয়ী বীর মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু আগামী ৩০ অক্টোবর তার নির্বাচনী এলাকায় আসছেন।
জেল জুলুম হামলা মামলার বেড়া জাল পেরিয়ে দীর্ঘ ৭ বছর পর নিজ এলাকায় আগমনের সংবাদে জেলা ব্যাপি বিএনপি পরিবারের মাঝে ফিরে এসেছে প্রাণের উচ্ছ্বাস। প্রিয় নেতাকে স্বাগত জানাতে দলমত নির্বিশেষে তার নির্বাচনী এলাকা শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাটে) ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
নুরুদ্দিন আহাম্মেদ অপু এর প্রচার ও গণমাধ্যম সেল সূত্রে জানাযায়, নুরুদ্দিন আহাম্মেদ অপু ৩০ অক্টোবর সকাল ৮ টায় ঢাকা থেকে যাত্রা শুরু করবেন। বেলা ১১টায় জেলার জাজিরা উপজেলার নাওডোবা পৌঁছবেন। শরীয়তপুর সদরে আসবেন বেলা সারে ১২ টায়। বুড়িরহাট পৌঁছার কথা রয়েছে বেলা দেড় টায়। এর পরে নিজ নির্বাচনী এলাকার ভেদরগঞ্জে বেলা ২টায়। ডামুড্যায় বিকাল সারে ৩ টায়। গোসাইরহাটে সন্ধা ৬ টায় পৌঁছবেন। এ সময় তিনি সবার সাথে সৌজন্যে সাক্ষাৎ করবেন। এর পরের দিন ৩১ অক্টোবর নুরুদ্দিন আহাম্মেদ অপু সারা দিন ভেদরগঞ্জ উপজেলায়, ১ নভেম্বর ডামুড্যায় ও ২ নভেম্বর গোসাইরহাট উপজেলায় গণসংযোগ করবেন।
ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান তালুকদার রতন বলেন, শরীয়তপুর তথা দক্ষিণ বাংলার মজলুম জননেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের একান্ত সচিব, মিয়া নুরুদ্দিন আহামেদ অপু। তিনি ২০১৮ সালে ২০ দলীয় জোটের ধানের শীষের প্রার্থী ছিলেন। নির্বাচনী প্রচার কালে ফ্যাসিস্ট হাসিনার দোষর আওয়ামীলীগের নৌকার প্রার্থী নাহিম বাহিনীর হামলার শিকার হয়ে মৃত্যুর মুখে পতিত হন। তৎকালে আওয়ামী সন্ত্রাসীরা সড়ক পথ অবরুদ্ধ করে চিকিৎসা গ্রহণে বাধা দেয়। পরে হ্যালিকপ্টার যোগে ঢাকা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধী অবস্থায় সেখান থেকে আওয়ামী পুলিশ তাকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করে। এ পর থেকে তিনি ফ্যাসিস্টের কারাগারে বন্দি ছিলেন। জুলাই আগস্টের বিপ্লবের পরে তিনি মুক্তি লাভ করেন। দীর্ঘ প্রায় ৭ বছর পরে নিজ জন্মস্থান ও নির্বাচনী এলাকায় আসছেন। এটা আমাদের জন্য আনন্দ ও গৌরবের বিষয়। প্রিয় নেতাকে স্বাগত জানাতে আমরা ভেদরগঞ্জবাসী দলমত নির্বিশেষে অধির আগ্রহে অপেক্ষা করছি।
ডামুড্যা উপজেলা যুবদলের সভাপতি ও বিএনপি আহবায়ক কমিটির সদস্য মোঃ উজ্জল সিকদার বলেন, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু শরীয়তপুর-৩ আসনের তথা শরীয়তপুর জেলা বিএনপির অভিভাবক। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকের রহমানের একান্ত সচিব মৃত্যুঞ্জয়ী মজলুম জননেতা মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ভাই তার জন্ম ভূমিতে পদার্পণ করবেন। এ সংবাদ শোনার পর থেকে আমাদের বিএনপি পরিবারে আনন্দের জোয়ার বইছে। ৩০ অক্টোবর ডামুড্যা বন্দরে নেতাকে শুভেচ্ছা জানাতে জনস্রোত সৃষ্টি হবে ইনশাআল্লাহ। তিনি উপজেলার ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে নেতা সমবেত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। উজ্জল সিকদার আরো বলেন, আমাদের নেতার নির্দেশ কোন প্রকার তোড়ন বা গেইট নির্মাণ করা যাবেনা।
গোসাইরহাট উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রাজু বলেন, দক্ষিণ বাংলার বিএনপি পরিবারে অভিভাবক জিয়া পরিবারে স্বজন, আমাদের এ মাটির সন্তান তার গ্রামে আসবেন। এ সংবাদ শোনার পর থেকেই গোসাইহাট উপজেলা ও পৌর বিএনপি কেএম সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সিনিয়র নেতাদের পরামশ্যে প্রস্তুতি গ্রহণ করেছে। আমাদের উপজেলার প্রতিটি গ্রাম থেকে নারী পুরুষ নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা পথে নেমে আসবে তার প্রিয় সন্তান, প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে। আমাদের বুকে ২০১৮ সালের মর্মান্তিক যন্ত্রনা আছে। তার জবাব নেতার নির্দেশে আমরা উন্নয়ন আর ভালোবাসার বিনিময়ে জাতীয়তাবাদের বিজয়ের মাধ্যমে দিবো। এ প্রত্যাশায় গোসাইরহাট উপজেলাবাসী ক্ষণ গুনছে।