আজ , , ,

শরীয়তপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

শরীয়তপুরে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রী আলেয়া বেগমকে মাটি চাপা দিয়ে হত্যার দায়ে তাঁর স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ৩টার দিকে শরীয়তপুরের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সোলায়মান এ রায় প্রদান করেন। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন।
দন্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম ইলিয়াস শিকদার (৬৩)। তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের করিম উদ্দিন মাদবর কান্দি গ্রামের মান্নান শিকদারের ছেলে।
আদালতের রায় ও মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ৩০ নভেম্বর শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর এলাকায় পারিবারিক কলহের জেরে ইলিয়াস শিকদার তাঁর দ্বিতীয় স্ত্রী আলেয়া বেগমকে হত্যা করে মরদেহ ঘরের বারান্দার মাটিতে পুঁতে রাখে। পরে ১ ডিসেম্বর স্থানীয় গ্রাম পুলিশ (চৌকিদার) হাচেন আলী বিষয়টি জানতে পেরে জাজিরা থানা পুলিশকে জানান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ৩ ডিসেম্বর জাজিরা থানার এসআই নিজাম উদ্দিন বাদী হয়ে আলেয়া বেগমের স্বামী ইলিয়াস শিকদার ও তাঁর স্ত্রী রত্না বেগমসহ তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মনিরুজ্জামান দিপু বলেন, আমাদের জন্য মামলাটি চ্যালেঞ্জিং ছিল। কারণ নিহত আলেয়ার কোন পরিচয় পাওয়া যায়নি। যার জন্য রাষ্ট্রপক্ষ বাদী হয়ে দীর্ঘদিন এই মামলা চালিয়েছে। আদালত ইলিয়াসকে যাবদজীবন কারাদন্ডে দণ্ডিত করেছে। অনাদায়ে আরো ৬ মাস কারাদণ্ড দিয়েছে। পাশাপাশি তাকে আরও ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। আর হত্যার পর মরদেহ গুম করার কারণে আদালত একই মামলায় ইলিয়াস কে আরো ৫ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেন। পাশাপাশি আরো ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। আর নির্দোষ প্রমাণিত হওয়ায় আদালত ইলিয়াসের প্রথম স্ত্রী রত্নাসহ দুইজনকে খালাস প্রদান করেছে।

Share this news as a Photo Card


০৬ সেপ্টেম্বর ২০২৬

ভেদরগঞ্জে বাংলাদেশ জাতীয় গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান

www.hongkar.com |
dailyhongkar