বিএনপির নির্বাহী কমিটির সদস্য, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সফিকুর রহমান কিরণ সংবাদ পেয়েই শোক ও সমবেদনা জানাতে নিহত মাদ্রাসার শিক্ষার্থী তায়েবার বাড়িতে ছুটে যান।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি সখিপুর ছৈয়াল কান্দি গ্রামে নিহতের বাড়ি গিয়ে তার পিতা টিটু সরদার ও তার পরিবারের সাথে কথা বলেন। এ সময় আলহাজ্ব সফিকুর রহমান কিরণ, নিষ্পাপ শিশু তায়েবার হত্যার সাথে জড়িতদের আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে তার পরিবারের পাশে থাকার কথা জানান।
এ সময় নিহতের পরিবারের সদস্য ছারাও ভেদরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ মাসুম বালা, সখিপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক রাজিব সরদার, তোফায়েল সরদার, ফাইজুল ইসলাম সরদার ও নিহাদ মাহমুদ উপস্থিত ছিলেন।