আজ , , ,

শরীয়তপুরে ৫ দফা বাস্তবায়নে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ

বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯টায় জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে সংগঠনের সভাপতি সাব্বির আহমেদ ওসমানীর নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি সাব্বির আহমেদ ওসমানি।
তিনি তার বক্তব্যে বলেন, সাধারণ মানুষের প্রত্যাশা জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। তা না হলে অন্তবর্তী কালিন সরকার তার জনপ্রিয়তা খুঁজে পাবে না। আওয়ামী লীগের দোসর ও আধিপত্যবাদী ভারতের এদেশীয় এজেন্ট জাতীয় পার্টি এবং ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ করার দাবীও জানান তিনি।
তিনি আরো বলেন, লেভেল প্লেইন ফিল্ড তৈরী না করে আগামী নির্বাচন অনুষ্ঠিত করা সরকারের জন্য ভুল সিদ্ধান্ত হবে। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে বা পঙ্গুত্ববরণ করেছে তাদের বিচার এখনও দৃশ্যমান হয়নি। আগামীর জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষ পিআর পদ্ধতি বাস্তবায়ন না করা হলে পুনরায় ফেসিবাদের হাতে ক্ষমতা চলে যাবে। বর্তমান সরকারকে তিনি শতর্ক করে দিয়ে আরো বলেন, সাধারণ মানুষের চাহিদায় আপনি অন্তবর্তীকালিন সরকারে বসেছেন। জনগণের চাহিদা অনুয়ায়ী ৫টি দাবীর প্রতি অবহেলা করা হলে নির্বচনী পরিশেষ থাকবে না। সরকারের ভুল সিদ্ধান্তের কারণে পুনরায় যেন জুলাই আন্দোলন শুরু না হয় সেদিকে খেয়াল রাখবেন। বিক্ষোভ সমাবেশে দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


০১ অক্টোবর ২০২৬

নড়িয়ায় পদ্মার তীর রক্ষা বাঁধে ফাটল

www.hongkar.com |
dailyhongkar