শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদের জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম।
শরীয়তপুর জেলা পুলিশ এর আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সভা কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২৫ উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলা পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ শরীফ-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন, পিপিএম সেবা, সহকারি পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পাল, শরীয়তপুর পূজা উদযাপন কমিটির সভাপতি এ্যাড: অমিত ঘটক চৌধুরী, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর কিশোর দে সহ জেলা ও উপজেলার পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ।