জলবায়ু সহনশীল ও নির্মল পরিবেশ নিশ্চিত করতে দ্বিতীয় দফায় চলছে খাল পরিস্কার কর্মসূচি। শরীয়তপুর পৌরসভা ও বিডি ক্লিন এই কর্মসূচি হাতে নিয়েছে। শরীয়তপুর সার্কিট হাউজ থেকে পাকার মাথা পর্যন্ত খাল পরিস্কার কর্মসূচি শেষ করে আজ আবার প্লাস্টিক দ্রব্য ও পচনশীল জাতীয় ময়লা আলাদা ভাবে সংরক্ষণ করা হয়।
শরীয়তপুর পৌরসভার প্রশাসক মো. ওয়াহিদ হোসেন ও বিডি ক্লিনের জেলা কমিটির উপদেষ্টা এ্যাডভোকেট মাসুদুর রহমানের নেতৃত্বে এক ঝাক তরুন বিডি ক্লিন সদস্যরা ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা এই কর্মসূচিতে হাত দিয়েছেন।
শরীয়তপুর পৌর প্রশাসক মো. ওয়াহিদ হোসেন বলেন, প্রথম দফায় ৮ দিনের কর্মসূচি সমাপ্ত হয়েছে। এবার পচনশীল ময়লা আবর্জনা ও প্লাষ্টিক পণ্য উদ্ধার করে আলাদাভাবে রক্ষনাবেক্ষণ করা হবে। এর ধারাবাহিকতা বজায় থাকলে পৌর এলাকা দূষণ মুক্ত ও জীবানু মুক্ত রাখা সম্ভব হবে।
শরীয়তপুর বিডি ক্লিনের উপদেষ্টা এ্যাডভোকেট মুসুদুর রহমান বলেন, শুধু শরীয়তপুর পৌরসভা নয় সারা বাংলাদেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখা আমাদের অঙ্গীকার। আজ পৌর প্রশাসকের সাথে বিডি ক্লিন একাত্বতা প্রকাশ করেছে। পরবর্তীতে সারা শরীয়তপুরকে পরিস্কার পরিচ্ছন্ন করার কর্মসূচি হাতে নিবে বিডি ক্লিন।