শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর ইউনিয়নের মাঝি বাড়ির সামনে অটোভ্যান মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক নিহত এবং মোটরসাইকেল চালক ও আরহী সহ ২ জন আহত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক কাশেম মাল (৫০) ভেদরগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের ওহাব আলী মালের পুত্র।
প্রত্যক্ষদর্শী রাজিব হাওলাদার জানান, আটোভ্যানটি পণ্য নিয়ে ভেদরগঞ্জ থেকে নারায়নপুর বালিবাড়ির দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় রাজিব হাওলাদার বলেন, আমরা আহতদের উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠিয়েছি। থানায় সংবাদ দিলে ভেদরগঞ্জ থানা পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তেন জন্য নিয়ে গেছে।
ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। দুর্ঘটনা কবলিত ভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে আহতদের পরিচয় বা হাসপাতালে খুঁজে পাওয়া যায়নি।