আজ , , ,

আওয়ামী লীগ ভারতে বসে বাংলাদেশের নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে

আওয়ামী লীগ ভারতে বসে বাংলাদেশের নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, আগামী নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের ঐক্য ধরে রাখতে হবে। আমাদের ঐক্য যদি না থাকে তাহলে ষড়যন্ত্র আরো প্রখর হবে এবং নির্বাচন বানচালের একটি পথ তৈরি হবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মো: আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ আসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্লা, সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, পৌরসভা বিএনপির সভাপতি লুৎফর রহমান ঢালী সহ বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
একই সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম তালুকদার জেলা শহরের মডেল টাউন থেকে একটি র‌্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Share this news as a Photo Card


২৫ আগস্ট ২০২৬

কক্সবাজার সমুদ্র সৈকতে বিপিজেএফের পরিচ্ছন্নতা অভিযান

www.hongkar.com |
dailyhongkar