আজ , , ,

নূরের উপর হামলার প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে শরীয়তপুরে গণ অধিকার পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে গণ অধিকার পরিষদ জেলা শাখার আয়োজনে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গির মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন, ২৪ পরবর্তী সময়ে নুরুল হক নূরের ওপর যেই বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে এটি অত্যন্ত দুঃখজনক। কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ হামলা চালিয়েছে। অতি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী, জেলা কমিটির সভাপতি ডা. শাহজালাল সাজু, সাধারণ সম্পাদক এডভোকেট খবির হোসেন, ছাত্রনেতা ইমরান আল নাজির সহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
ছাত্রনেতা ইমরান নাজির বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগকে সাথে নিয়ে বাংলাদেশে আবার একটি কু রাজনৈতিক চক্রান্ত শুরু করেছে। আমরা এটিকে কঠোরভাবে প্রতিহত করতে প্রস্তুত রয়েছি।
গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী বলেন, একটি দলের সভাপতি যদি নিরাপদে না থাকে তাহলে সাধারণ জনগণ কিভাবে নিরাপদ থাকবে। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

Share this news as a Photo Card


১৮ আগস্ট ২০২৬

শরীয়তপুরে নকল পণ্য বিক্রি করায় এক বছরের কারাদন্ড, পণ্যসহ পিকাপ জব্দ

www.hongkar.com |
dailyhongkar