আজ , , ,

নড়িয়ায় দেওয়ান বেকারীকে ১ লাখ টাকা জরিমানা

শরীয়তপুরের নড়িয়ায় নিবন্ধনহীন কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হয় বেকারী খাদ্য। তাতে টেক্সটাইল রঙ্গের সাহায্যে বাহারী কালার আনা হয়। সেই খাদ্যে থাকে না উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখও। এসব খাদ্য বিক্রি হয় উপজেলা শহর সহ প্রত্যন্ত অঞ্চলের হাট-বাজার ও মহল্লার দোকানে। এমন একটি খাদ্য তৈরী কারখানা নাড়িয়া বাজারের দেওয়ান বেকারী। এই বেকারীতে অভিযান পরিচালনা করেছে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা নিরাপদ খাদ্য অফিস। অভিযান শেষে বেকারী মালিক ডিএম খোকন কে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর পূর্বে প্রিয়জন রেস্টুরেন্ট ও ঝুমুর হোটেল সহ বেশ কয়েকটি হোলেট, মিষ্টি তৈরী ও বিপণন প্রতিষ্ঠানেও অভিযান পরিচালনা করে পণ্য ধ্বংস করা হয়েছে।
জানা যায়, দীর্ঘ দিন ধরে নড়িয়া বাজারে নিবন্ধনহীন দেওয়ান বেকারী খাদ্য উৎপাদন ও বিপণন করে আসছে। অভিযোগের ভিত্তিতে আজ ৩০ আগস্ট শনিবার দুপুরে ওই বেকারী ও কারখানায় অভিযান পরিচালনা করেন নিরাপদ খাদ্য অফিস। অভিযান কালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করা, মানব দেহের জন্য ক্ষতিকর বিভিন্ন টেক্সটাইল রঙ্গের ব্যবহার, শ্রমিকদের অপরিচ্ছন্নতা, নিবন্ধনহীন উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্য বিপণন করাসহ নানাবিধ অনিয়ম পরিলক্ষিত হয়। এসব অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষ। প্রসিকিউশন দিয়েছেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্রাটার্য্য। এসময় জেলা স্যানিটারী ইন্সপেক্টর আবুল হোসেন, নিরাপদ খাদ্য পরিদর্শক সাকলাইন, বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক ওলিল মোল্লা সহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্্রাচার্য্য জানায়, শুরুতেই আমরা কয়েকটি হোটেল ও মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করেছি। সেখানেও বিভিন্ন অনিয়ম দেখা গেছে। সবশেষে দেওয়ান বেকারীতে অভিযান কালে ব্যাপক অনিয়ম দেখা যায়। তাই দেওয়ান বেকারীকে নিরাপদ খাদ্য আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আমরা সারা জেলায় এই অভিযান পরিচালনা করব। জেলাবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করব।

Share this news as a Photo Card


০১ অক্টোবর ২০২৬

নড়িয়ায় পদ্মার তীর রক্ষা বাঁধে ফাটল

www.hongkar.com |
dailyhongkar