আজ , , ,

শিবচরে হোটেল-মিষ্টির দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের জরিমানা, ফুটপাত দখলমুক্ত

মাদারীপুরের শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হোটেল, মিষ্টির দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ফুটপাত ও সড়কের দখলমুক্ত করতে নেওয়া হয় নানা পদক্ষেপ।

বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শাইখা সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় পৌরসভার বিভিন্ন এলাকার দোকানপাট, হোটেল ও প্রতিষ্ঠান ঘুরে দেখা হয়। ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশ, অনুমোদনবিহীন কার্যক্রমসহ নানা অনিয়মের অভিযোগে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া ৭১ সড়কের ফুটপাত দখল করে রাখা দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। সড়কের পাশে অবৈধভাবে স্থাপন করা বিলবোর্ড অপসারণ করা হয়। এতে পথচারীরা স্বস্তি ফিরে পান।

সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, “জনস্বার্থে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। আজকের অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন।”

তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের এ ধরণের অভিযান চলমান থাকবে। ভেজাল, অস্বাস্থ্যকর খাবার বিক্রি কিংবা সড়ক-ফুটপাত দখল করলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

স্থানীয়রা জানান, নিয়মিত এ ধরণের অভিযান হলে ব্যবসায়ীরা সচেতন হবেন এবং জনসাধারণও উপকৃত হবে।

Share this news as a Photo Card


১৮ আগস্ট ২০২৬

শরীয়তপুরে নকল পণ্য বিক্রি করায় এক বছরের কারাদন্ড, পণ্যসহ পিকাপ জব্দ

www.hongkar.com |
dailyhongkar