আজ , , ,

শরীয়তপুর সদর হাসপাতালে হাজতির মৃত্যু

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু হয়েছে। ২৭ আগস্ট সকালে কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয় নিশ্চিত করেন। নিহত খোকন মিয়া (৪০) ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকার খোলামোড়া মডেল টাউনের ফজলে বেপারীর ছেলে।
জেলা কারাগার ও হাসপাতাল সূত্র জানায়, খোকন মিয়া একটি যৌতুক মামলার আসামি ছিলেন। কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মঙ্গলবার শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়। বুধবার ভোরে এই হাজতি অসুস্থ হলে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।
এই বিষয়ে জেলার আসমা আক্তার পাপিয়া বলেন, খোকন মিয়া নামের ওই হাজতিকে ২৬ আগস্ট মঙ্গলবার শরীয়তপুর কারাগারে পাঠানো হয়েছিল। ২৭ আগস্ট বুধবার ভোরে ঘুমে থাকা অবস্থায় সে অসুস্থ হয়ে যায়। পরে কারা রক্ষিরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Share this news as a Photo Card


২৬ সেপ্টেম্বর ২০২৬

নদীতে গোসল করতে গিয়ে গৃহবধু নিখোঁজ, একদিন পর ভেসে উঠলো মরদেহ

www.hongkar.com |
dailyhongkar