আজ , , ,

শরীয়তপুরে খাল পরিস্কার কর্মসূচীর উদ্বোধন

জলবায়ু সংরক্ষণ করি, নির্মল পরিবেশ নিশ্চিত করি প্রতিপাদ্যে শরীয়তপুর সার্কিট হাউজ থেকে পাকার মাথা পর্যন্ত খাল পরিস্কার কর্মসূচীর উদ্বোধন করেছেন জেলা প্রশাসক তাহসিনা বেগম। ২৬ আগস্ট মঙ্গলবার সকাল ৯টায় ব্র্যাক ও শরীয়তপুর পৌরসভা এই কর্মসূচীর আয়োজন করে। সার্কিট হাউজ মোড় থেকে কর্মসূচীর উদ্বোধন শেষে জেলা প্রশাসক জানান একাধারে ৮ দিন পর্যন্ত এই কর্মসূচীর মাধ্যমে পৌরসভার বিভিন্ন খাল পরিস্কার করা হবে। এই কর্মসূচীকে সার্বিক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু। বাংলাদেশ রোভার স্কাউটের সদস্যরাও স্বেচ্ছা শ্রম কর্মসূচীতে অংশগ্রহণ করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, খালের পানি প্রবাহ সচল রাখতে এবং জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে এই কর্মসূচী গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভার সকল খাল দখলমুক্ত করা হবে বলেও তিনি জানান।
শরীয়তপুর পৌর প্রশাসক মো. ওয়াহিদ হোসেন বলেন, এডিস মশার বংশ বিস্তার রোধে ময়লা ও আবর্জনা যুক্ত সকল খাল পরিস্কার করা হবে। প্রথমে পাকার মাথা থেকে রাজগঞ্জ ব্রীজ পর্যন্ত এই কর্মসূচীর আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে সকল খাল পরিস্কার করা হবে। একই সাথে মাইকিং করে জনগণকে সচেতন করা হয়েছে খাল-বিল, নদী ও জলাশয়ে ময়লা না ফেলার জন্য।
ব্র্যাক প্রতিনিধি হিমাংসু মহন মন্ডল জানান, ক্লাইমেট চেঞ্জ এ্যান্ড হেলথ প্রকল্পের আওতায় এই কর্মসূচী গ্রহণ করা হয়েছে। শরীয়তপুর পৌরসভার সাথে অংশগ্রহণ করেছেন এই কর্মসূচীতে। ধারাবাহিক ভাবে এই কর্মসূচী বাস্তবায়ন করা হবে। এতে এডিস মশার বংশ বিস্তার রোধ করা সম্ভব হবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু বলেন, সর্বদলীয় ভাবে আমরা এই কর্মসূচীতে অংশ গ্রহণ করেছি। জেলা প্রশাসন এই জেলার জন্য যে কোন ভালো উদ্যোগ গ্রহণ করলে আমরা সবসময় পাশে থাকব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরিফুজ্জামান, জামায়াতের ফরিদপুর অঞ্চল টিম লিডার মাওলানা খলিলুর রহমান, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল হক মোল্যা সহ সকল শ্রেণি পেশার মানুষ।

Share this news as a Photo Card


১০ আগস্ট ২০২৬

ভেদরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

www.hongkar.com |
dailyhongkar