নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ১৯ আগস্ট মঙ্গলবার দুপুরে যৌথভাবে অভিযান পরিচালনা করে। এসময় নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ, ঢাকনাযুক্ত ডাস্টবিনের ব্যবহার না করা, দই ও রসমালাই জাতীয় পণ্যের নিবন্ধন না থাকা, পণ্য সঠিকভাবে মোড়কীকরণ না করা, ফ্রিজে বাসি মিষ্টি ও দই সংরক্ষণ করা ও খাদ্য কর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে না চলার অপরাধে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছ।
খাদ্য উৎপাদন ও বিপণনে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে না চলায় রায়ান সুইটমিট কে ৫ হাজার টাকা, ঢালী সুইটস কে ৩ হাজার টাকা, লিংকন সুইটমিট কে ২০ হাজার টাকা ও পাল মিষ্টান্ন ভান্ডার কে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় জরিমানার অর্থ আদায় করা হয়। এই সকল প্রতিষ্ঠানকে সংশোধনের জন্য এক মাস সময় বেধে দেওয়া হয়েছে। কাঙ্খিত পরিবর্তন না হলে এই প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালত।
অভিযানকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাছির উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য. বিএসটিআই পরিদর্শক তাসনীম দোহা প্রমূখ।