শরীয়তপুর আশ্বাস প্রকল্পের মানব পাচার বিরোধী নেটওয়ার্ক গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় ‘আশ্বাস প্রকল্প’-এর আওতায় মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য করনীয় এই কর্মশালার আয়োজন করা হয়। জেলা পর্যায়ে মানব পাচার বিরোধী নেটওয়ার্ক গঠন বিষয়ক প্রতিপাদ্যকে সামনে রেখে এই সভার আয়োজন করা হয়। সোমবার (১৮ আগস্ট) সকালে এসডিএস এর প্রধান কার্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এটি বাস্তবায়ন করে স্থানীয় উন্নয়ন সংস্থা শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস)।
এই সভায় মানবাধিকার কর্মী, আইনজীবী, সাংবাদিক, এনজিও কর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও সিটিপ অ্যাকটিভিস্টরাও উপস্থিত ছিলেন। সভায় আশ্বাস প্রকল্পের কর্মকর্তা এবং অংশগ্রহন কারিরা মানব পাচার বিরোধী নেটওয়ার্ক গঠনের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে সভার এক পর্যায়ে সকল অংশগ্রহণ কারীদের নিয়ে, একটি ত্রৈমাসিক ও গঠিত সিটিএনদের জন্য পরিকল্পনা তৈরি করা হয়। আগামী ৩ মাস এই সিটিএনরা এই কর্ম পরিকল্পনা নিয়ে কাজ করবে।
এই এময় এসডিএস এর মাইক্রো ফিন্যান্স পরিচালক কামরুল হাসান বাদল সিটিএন নেটওয়ার্ক গঠন বিষয়ক সভার উদ্ভোধন করেন।
স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে আশ্বাসের প্রকল্প ম্যানেজার জাকির হোসেন বলেন, মানুষ যেন অবৈধভাবে বিদেশ না যায়, আর মানব পাচারের শিকার হয়ে দেশে ফেরত এসে হতাশাগ্রস্থ জীবন যাপন না করেন সে জন্য আমরা সচেতনতামূলক কাজ করি। আমাদের আজকের প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে, মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী এবং পুরুষদের জন্য সকলের সহযোগিতায় মানব পাচার বিরোধী একটি শক্তিশালী নেটওয়ার্ক গঠন করা। শরীয়তপুর মানব পাচারের একটি হটস্পট নামে পরিচিত। আমরা শক্তিশালী নেটওয়ার্ক গঠনের জন্য শরীয়তপুরে বেশকিছু কার্যক্রম করেছি।
উপজেলা লেভেলে সিটিসি কমিটি, সিটিপ অ্যাকটিভিস্ট, ইউডিসির মাধ্যমেও কাজ করে যাচ্ছি।
এসব কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে মানবপাচার বিষয়ক রচনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা, র্যালী, নাটক, শর্টফিল্ম ও উঠান বৈঠকের আয়োজন করেছি। এককথায় মানব পাচার বিরোধী নেটওয়ার্ক গঠনে আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম করে যাচ্ছি, এবং বেশ সাড়াও পাচ্ছি।
আমরা নিজেদের নেটওয়ার্ক, সিটিপ অ্যাকটিভিস্ট দের নেটওয়ার্ক, সূশিল সমাজ ও সরকারী নেটওয়ার্ক নিয়ে একসাথে কাজ করি।
ভিডিও কনফারেন্স এর মাধ্যমে, উইনরকের আশ্বাস প্রকল্পের সিনিয়র ম্যানেজার সোস্যাল প্রটেকশন, এস কে নাজমুল ইসলাম বলেন, আমরা শরীয়তপুরে এনজিও, মানবাধিকার কর্মী বিভিন্ন সামাজিক সংগঠনকে একসাথে কাজের মাধ্যমে মানবপাচার প্রতিরোধে এগিয়ে যেতে চাই। বিদেশগামী প্রত্যাশিরা যেন অবৈধভাবে প্রতারিত না হয়, সে জন্য আমরা সকলকে নিয়ে একসাথে মানবপাচার প্রতিরোধমূলক নেটওয়ার্ক তৈরি করতে চাই। যার কারনে জনসচেতনতা তৈরি হবে। এই নেটওয়ার্ক এর কাজ হবে মানব প্রতিরোধের পাশাপাশি জনসচেতনতা তৈরি করা। পাশাপাশি ফেরত আসা ভুক্তভোগীদের সহায়তা করা, মানসিক সাপোর্ট প্রদান।
এই নেটওয়ার্ক কার্যক্রমের মাধ্যমে আমরা সরকারকেও জানাতে পারব অবৈধ মানব পাচার প্রতিরোধে করনীয় সম্পর্কে। পাশাপাশি নেটওয়ার্ক এর মাধ্যমে আমাদের খুজে বের করতে হবে মানবপাচার কারীরা মানব পাচারের জন্য নতুন কোন পদ্ধতি বা নতুন কোন উপায় বের করছে কিনা। সেসব বের করে জনসাধারণকে এই বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে।
এসডিএস এর মাইক্রো ফিন্যান্স ডিরেক্টর কামরুল হাসান বাদল বলেন, আমরা অনেক বড় বড় স্বপ্ন দেখি বিদেশে গিয়ে নিজের জন্য এবং নিজের পরিবারের উন্নত জীবন যাপন নিশ্চিত করা। কিন্তু সকলের জীবন বা গল্প বা বিদেশ যাত্রা এবং বিদেশ জীবন সুখকর হয়না। অবৈধভাবে অনেকেই বিদেশ পাড়ি দিতে গিয়ে মত্যুর কোলে ঢলে পড়ছে। আবার নি:শ্ব হয়ে দেশে ফেরত এসে হতাশাগ্রস্থ হয়ে পড়ছে। তাই আমরা এসডিএস, আশ্বাসের সাথে মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী পুরুষদের নিয়ে কাজ করে যাচ্ছি।
আমরা আশ্বাসের মাধ্যমে চাইলেই মানব পাচারের মতো ঘটনা ততক্ষন পযন্ত প্রতিরোধ করতে পারব না। যতক্ষন পর্যন্তনা, সমাজের সকলেই মিলে মানব পাচার বিরোধী একটি শক্তিশালী নেটওয়ার্ক গঠনের মাধ্যমে কাজ করতে পারব। অতএব নিজের সংগঠন মনে করে সকলের সহযোগিতা নিয়ে আমরা মানব পাচার প্রতিরোধে কাজ করে যেতে চাই।
সভার কার্যক্রম শেষে উনরক ইন্টারন্যাশনালের আঞ্চলিক সমন্বয়কারী টিআইএম মাজহারুজ্জামান বলেন, আজকে মানবাধিকার কর্মী, আইনজীবী, সাংবাদিক, এনজিও কর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও সিটিপ অ্যাকটিভিস্টদের নিয়ে সিটিএন গঠিত হয়েছে। সকলে যে যার জায়গা থেকে নিজ দায়িত্বে মানব পাচার প্রতিরোধে কাজ করে যেতে হবে। আমরা সবাই মিলে একটি নেটওয়ার্ক এ পরিনত হয়েছি। এই নেটওয়ার্ক সকলের সহযোগিতায়, সকলের কার্যক্রম ও তথ্য আদান প্রদান, মানব পাচারের দমনে বিশেষ ভূমিকা রাখবে। আর ত্রৈমাসিক যেই পরিকল্পনা করা হয়েছে, সেইভাবে আমাদের কর্মজজ্ঞ চালাতে হবে। সবাই মিলে যে যার দায়িত্ব পালন করলেই আমরা সফল হব।
সভায় আরো উপস্থিত ছিলেন আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার কামরুল হাসান ও কমিউনিটি মবিলাইজার তানভীরুল হাসান সিজার।