আজ , , ,

ভেদরগঞ্জে কর্মকর্তা ও সুধীজনদের নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

শরীয়তপুর জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম বলেছেন, ভেদরগঞ্জে মাধ্যমিক শিক্ষা উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, নদী বিধৌত ভেদরগঞ্জের উন্নয়ন করার জন্য এখানে একটি অর্থনৈতিক অঞ্চল গড়া সম্ভব। সে জন্য তিনি সকল সর্বস্তরের জনগণের সহায়তা কামনা করেন। তিনি বলেন, ভেদরগঞ্জের সড়কের উন্নয়ন হলে এ উপজেলাটি হবে সমৃদ্ধ উপজেলা। তাই মাদক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ দমনে আরো কাজ করতে হবে। আমরা সবাই মিলে আন্তরিকতার সাথে কাজ করলে প্রত্যাশিত উন্নয়ন করতে সক্ষম হবো ইনশাল্লাহ।
তিনি সোমবার (১৮ আগস্ট) বেলা সারে ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভেদরগঞ্জ উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনদের মতবিনিময় সভা এ সব কথা বলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) মোহাম্মদ মোজাহেরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায বক্তব্য রাখেন, ভেদরগঞ্জর থানা অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কুমার পোদ্দার, শহীদ সিরাজ সিকদার কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হাসেম ঢালী, সাবেক চেয়ারম্যান কামরুল হাসান ভুট্টো, সখিপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা, ভেদরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মনোয়ার হোসেন, ইসলামী আন্দোলনের সভাপতি ওসমান হাকিমী, সাংবাদিক এম হারুন অর রশীদ, ছাত্র প্রতিনিধি মিথুন মাঝি, আহত জুলাই যোদ্ধা শাখাওয়াত হোসেন জয়, শহীদ আকাশের মা বেবী আক্তার, এনসিপি নেতা মোঃ জাবেদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ আসলাম হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিল্টন বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গিয়াসউদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সোবহান মুন্সীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক ও সংবাদিকবৃন্দ।
সরকারি দপ্তর সমূহকে অধিকতর জনবান্ধব, হয়রানি মুক্ত সেবা প্রদান করে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য জেলা প্রশাসক সকলকে নির্দেশনা প্রদান করে।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

ভেদরগঞ্জে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

www.hongkar.com |
dailyhongkar