অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি, এই প্রতিপাদ্যে শরীয়তপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমাতুজ জোহরার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তাহসিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তানভীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাসুদুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, সাংবাদিক আবুল হোসেন সরদার।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলার মৎস্য খাত সংশ্লিষ্ট উদ্যোক্তা, গবেষক, উন্নয়নকর্মী ও গণমাধ্যমকর্মীরা।
আলোচনা শেষে সফল মৎস্য চাষীদের পুরস্কৃত করা হয়।