আজ , , ,

শরীয়তপুরে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন উদ্ধার, পরিবহন মালিককে জরিমানা

শরীয়তপুর সদর উপজেলার প্রেমতলা মোড় থেকে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট ) সকাল ৭টয় শরীয়তপুর সদর উপজেলা প্রশাসন, সেনাবাহীনি ও পরিবেশ অধিদপ্তর যৌথ ভাবে অভিযান পরিচালনা করেন। অভিযান কালে পলিথিন বহনকারী ট্রাক, ট্রাক চালক ও হেল্পারকে আটক করা হয়। পরবর্তীতে ট্রাক মালিককে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আনুমানিক ৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা। পলিথিন জেলা পরিবেশ অধিদপ্তরের হেফাজতে রয়েছে। ট্রাক মালিক শফিক বেপারীকে নিষিদ্ধ পলিথিন পরিবহনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান জানায়, শরীয়তপুর জেলা ও পাশ^বর্তী জেলায় একটি চক্র দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিন সরবরাহ ও ব্যবসা করে আসছে। আজ গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে পলিথিন বহনকারী একটি ট্রাক আটক করা হয়। ট্রাকটির অর্ধেক খালি ছিল। আটক হওয়ার পূর্বে বিভিন্ন পয়েন্টে পলিথিন নামিয়ে রেখেছে বলে ধারণা করা হচ্ছে। পলিথিন জব্দসহ ট্রাক মালিককে বাংলাদেশ পরিবেশ আইন ১৯৯৫ এর ৬ক ধারায় জরিমানা করা হয়ছে। আমরা তৎপর রয়েছি। এই নিষিদ্ধ পলিথিন সরবরাহ ও বাজারজাত করণ বন্ধ করা হবে।

Share this news as a Photo Card


২৬ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের সৎ, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: এমপি কিরণ

www.hongkar.com |
dailyhongkar