আজ , , ,

সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচারের দাবিতে নড়িয়ায় মানববন্ধন

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন নড়িয়ায় কর্মতর সাংবাদিকবৃন্দ।
সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, একজন দায়িত্বশীল সাংবাদিককে পরিকল্পিতভাবে হত্যা স্বাধীন সাংবাদিকতার জন্য একটি বড় হুমকি। এ ধরণের ঘটনা গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতায় নেতিবাচক প্রভাব ফেলবে। তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেলিভিশনের প্রতিনিধি মো. মফিজুর রহমান রিপন, মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি ও দৈনিক ইত্তেফাক নড়িয়া সংবাদদাতা মোঃ কবির উজ্জামান, বৈশাখী টিভির প্রতিনিধি মোঃ ইমন হোসেন, আমার দেশ প্রতিনিধি মাহবুব আলম, মানবজমিন প্রতিনিধি আলমগীর হোসেন আলম, এশিয়ান টেলিভিশনের রকি আহমেদ, সাংবাদিক জাহাঙ্গীর ছৈয়াল, নুরে আলম জিকু, বারেক ভুইঞা, জামাল হোসেন, রাব্বি ছৈয়াল, নাসির আহমেদ আলী, সোহাগ খাকি, আব্দুল জাব্বার, সোলাইমান হোসেন রানা প্রমুখ।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

ডামুড্যায় নকল ঔষধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar