আজ , , ,

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। সাংবাদিক তুহিন হত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে শরীয়তপুরে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে। ৯ আগস্ট শনিবার বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও শরীয়তপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এই কর্মসূচি আয়োজন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক ও এনটিভি প্রতিনিধি আব্দুল আজিজ শিশির, সংগঠনের সদস্য সচিব ও চ্যানেল ২৪ প্রতিনিধি নুরুল আমিন রবিন, প্রথম আলো প্রতিনিধি সত্যজিৎ ঘোষ, এখন টিভি প্রতিনিধি কাজী মনিরুজ্জামান, শরীয়তপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এডভোকেট মুরাদ মুন্সী, সাধারণ সম্পাদক ডিবিসি প্রতিনিধ রাজিব হোসেন রাজন, হুংকারের নির্বাহী সম্পাদক হারুন অর রশিদ।
এ সময় জেলায় কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে সাংবাদিক হত্যা ও নির্যাতন বন্ধের দাবি জানানো হয়। আর যারা এই সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার আবেদন জানানো হয়।

Share this news as a Photo Card


১৯ আগস্ট ২০২৬

শরীয়তপুরে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

www.hongkar.com |
dailyhongkar