আজ , , ,

ভেদরগঞ্জে শহীদ ইমাম হোসেন আকাশ মিনি স্টেডিয়াম উদ্বোধন

দেশের ১৪ উপজেলার সাথে ভেদরগঞ্জ উপজেলায় শহীদ ইমাম হোসেন আকাশ মিনি স্টেডিয়াম উদ্বোধন করা হয়েছে। নাটোর সদর উপজেলা থেকে ভার্চূয়ালী যুক্ত হয়ে মিনি স্টেডিয়াম উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া।
ভেদরগঞ্জ প্রান্তে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভার:) মোহাম্মদ মোজাহেরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ভেদরগঞ্জ) সার্কেল সৌম্য শেখর পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কুমার পোদ্দার, উপজেলা মৎস্য অফিসার আব্দুল্লাহ আল ইমরান, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ কামরুল হাসান, সখিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ ওবায়েদুল হক, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, সাবেক সভাপতি হাজি আবুল হাসেম ঢালী, সাবেক সাধারণ সম্পাদক বিএম মোস্তফা, উপজেলা জামায়াতের আমীর মাস্টার মনোয়ার হোসেন। এ সময় জুলাই যোদ্ধাগণ ছাত্রপ্রতিনিধি সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভেদরগঞ্জ উপজেলা স্টেডিয়ামটি ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার মিরপুরে শহীদ ইমাম হোসেন আকাশের নামে নাম করণ করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে ১২ কোটি টাকা ব্যয়ে এ স্টেডিয়াম নির্মাণ কাজ সম্পন্ন করে।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাহেরুল হক বলেন, উপজেলা পর্যায়ে এ ধরণের একটি স্টেডিয়াম নির্মাণের ফলে উৎফুল্ল এলাকার মানুষ। সারাদেশে গ্রাম পর্যায়ে খেলাধুলার মান উন্নয়ন এবং প্রসারে উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ নিঃসন্দেহে বর্তমান সরকারের একটি ভালো উদ্যোগ।
তিনি বলেন, এলাকায় মাঠ থাকলেও সেখানে খেলাধুলার ভালো কোন পরিবেশ নেই। ফলে ভেদরগঞ্জে স্টেডিয়ামটি নির্মিত হওয়ায় এলাকার ক্রীড়ামোদীরা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে। খেলাধুলার মান উন্নয়ন হবে।

 

Share this news as a Photo Card


১২ আগস্ট ২০২৬

ভেদরগঞ্জে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের প্রস্তুতি সভা

www.hongkar.com |
dailyhongkar