আজ , , ,

শরীয়তপুরে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

শরীয়তপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক তাহসিনা বেগম। বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় জেলা কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা প্রেস ক্লাব, বিভিন্ন উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম সহ সংবাদ পরিবেশনে নানা জটিলতা, অনিয়মে করণীয় বিষয়ে মতামত প্রকাশ করেন বাসস প্রতিনিধি মজিবর রহমান মাদবর, দৈনিক হুংকার সম্পাদক আলহাজ¦ হাবিবুর রহমান হাবীব, আরটিভি প্রতিনিধি আবুল হোসেন সরদার, দৈনিক সংগ্রাম প্রতিনিধি কেএম মকবুল হোসাইন, মানবজমিন প্রতিনিধি শেখ খলিলুর রহমান, রুদ্রবার্তা সম্পাদক শহীদুল ইসলাম পাইলট, চ্যানেল আই প্রতিনিধি মজিবুর রহমান, এটিএন বাংলা প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজ, এনটিভি প্রতিনিধি আব্দুল আজিজ শিশির, বাংলাভিশন প্রতিনিধি মো: শহিদুজ্জামান খান প্রমূখ।
জেলা প্রশাসক সকল বিষয় আমলে গ্রহণ করে বলেন, যেহেতু জেলায় সাংবাদিকদের বসার কোন স্থান নাই তাই প্রথমে প্রেস ক্লাব নির্মাণে কাজ করা হবে। আমি হয়তো সবসময় থাকব না। চেয়ারতো থাকবে। আমি শুরু করে যাব। পরবর্তীতে এই চেয়ারে যে বসবে সেই অবশিষ্ট কাজ সমাপ্ত করবে। একে একে সকল সমস্যা সমাধানে তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেন।
মতবিনিময় সভায় জেলায় কর্মরত সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


২৬ আগস্ট ২০২৬

কিস্তি ক্রেতাদের আর্থিক ও সামাজিক সুরক্ষায় ওয়ালটন প্লাজার ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড’

www.hongkar.com |
dailyhongkar