আজ , , ,

রাহুর কবল থেকে মুক্ত হচ্ছে জেলা পরিষদ বাণিজ্যিক টাওয়ার

শরীয়তপুর জেলা পরিষদের অফিস ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনার মহোদয়ের কার্যালয়, স্থানীয় সরকার শাখার পরিচালক (যুগ্মসচিব) মোঃ আব্দুর রহিম ২২ জুলাই মঙ্গলবার শরীয়তপুর জেলা পরিষদ সফর করেন।
তিনি অফিসের কার্যাবলী পরিচালনা নীরিক্ষা করে কাজের গতি বৃদ্ধি করার জন্য একাধিক পরামর্শ প্রদান করেন। জেলা পরিষদের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোঃ নজরুল ইসলাম যোগদানের পর জেলা পরিষদের অফিস ব্যবস্থাপনা কাজের গুনগতমান প্রভৃতি উন্নতি হয়েছে বলে জানান। এ ধারাবাহিকতা বজায় থাকলে শ্রীঘ্রই শরীয়তপুর জেলা পরিষদ জেলার মান নির্নয়ে তলানি থেকে উচ্চস্তরে চলে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ বিষয়ে তিনি বিভিন্ন কাজ সম্পাদনের লক্ষ্যে দিক নির্দেশনা প্রদান করেছেন।
জেলা পরিষদের প্রকল্প পরিদর্শন কার্যক্রমের অংশ হিসাবে জেলা পরিষদ কর্তৃক নির্মানাধীন জেলা শহরের চৌরঙ্গী মোড়ে অবস্থিত “জেলা পরিষদ বাণিজ্যিক টাওয়ার” পরিদর্শন করেন। পরির্দশন কালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্মাণকারী সংস্থার প্রতিনিধি, মার্কেটের দোকানদারসহ সুধীজন এবং জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন। তিনি মার্কেট নির্মাণ প্রকল্পটি বাস্তবায়নের ধীরগতির জন্য অসন্তোষ প্রকাশ করেন। তবে ৪ বছর যাবৎ একেবারেই নিশ্চল প্রকল্পটি বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোঃ নজরুল ইসলাম এসে ঠিকাদারী প্রতিষ্ঠান এবং দোকান প্রতিষ্ঠানের সাথে নিয়মিত যোগাযোগ ও রীতিমত সভা করে বন্ধ হওয়া কাজের মেয়াদ বৃদ্ধিসহ বকেয়া ১ (এক) কোটি টাকা আদায় এবং ঠিকাদারের চাহিত বিল পরিশোধ করে কাজটি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়ায় প্রধান নির্বাহী কর্মকর্তার ভূয়সী প্রশংসা করেন।
আশা করা যায় আগামী ৩ মাসের মধ্যে অবৈধ জমি উদ্ধার, বিভিন্ন বাণিজ্যিক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে শরীয়তপুর জেলা পরিষদ পেছনের জঞ্জাল হতে জেলা পরিষদকে একটি স্বয়ং সম্পূন্ন আয় ও সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত হবে।

Share this news as a Photo Card


০৫ আগস্ট ২০২৬

শরীয়তপুর পৌর ১১ দলীয় ঐক্যের গণমিছিল

www.hongkar.com |
dailyhongkar