শরীয়তপুর সদর উপজেলা শহরের চৌরঙ্গী মোড়ে জেলা পরিষদ কর্তৃক নির্মিতব্য “জেলা পরিষদ বাণিজ্যিক টাওয়ার” পুণ:জীবন লাভ করেছে।
২০১১-২০১২ অর্থ বছরের ৩৯ চল্লিশ কোটি ১ লক্ষ ৭৭ হাজার ৪শত ৮৯ টাকা চুক্তি মূল্যে শরীয়তপুর শহরের চৌরঙ্গী মোড়ে সাত তলা বিশিষ্ট “জেলা পরিষদ বাণিজ্যিক টাওয়ার” নির্মাণ প্রকল্পের যাত্রা শুরু হয়। ২০১৪-২০১৫ অর্থ বছরের মধ্যে কাজটি সম্পন্ন করার জন্য কার্যাদেশ প্রদান করা হয়। প্রকল্পটি বিভিন্ন চড়াই-উৎরাই মোকাবেলা কওে বিগত প্রায় ৪ বছর যাবৎ নির্মাণ কাজ থমকে ছিল। বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম (উপসচিব) শরীয়তপুর জেলা পরিষদে যোগদানের অব্যবহিত পরেই ব্যাপক কার্যদ্যম গ্রহণ করেন। জেলা পরিষদের বেদখলকৃত জমি উদ্ধার করে ইজারা প্রদানসহ অসমাপ্ত কাজ সমূহ ধারাবাহিক ভাবে সম্পাদন সহ জেলা পরিষদকে গতিশীল করার দিনরাত কাজ করে যাচ্ছেন।
তার অক্লান্ত পরিশ্রমের ফলে ৪ বছর যাবৎ থমকে যাওয়া কাজটি শুরু করার লক্ষ্যে প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান ও দোকান ক্রয়কারী প্রতিষ্ঠানের মধ্যে সার্বক্ষনিক যোগাযোগ কওে অত্র কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যমী করে ইতোমধ্যে পুরাতন বকেয়ার অর্থ ১ কোটি টাকা আদায় করেছেন এবং ইতোমধ্যে ১ কোটি ২০ লক্ষ টাকা ঠিকাদারের পাওনা পরিশোধ করেছেন।
১৬ জুলাই প্রদান নির্বাহী কর্মকর্তা তাঁর সহকর্মী সহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা, ঠিকাদার ও দোকান ক্রয়কারী সংক্রান্ত প্রতিনিধি সমন্বয়ে নির্মাণধীন মার্কেট পরিদর্শণ করেন। তিনি পরিদর্শণকালে ঠিকাদারী প্রতিষ্ঠানকে আগামী বর্ধিত সময়ের মধ্যে কাজটি অবশ্যই সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করেন। পাশাপাশি দোকান ক্রয়কারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অবিলম্বে সংশোধিত বিধিমালা মোতাবেক অর্থ পরিশোধ করার নির্দেশ প্রদান করেন।
তিনি আশা প্রকাশ করেন পিছিয়ে থাকা শরীয়তপুর জেলাকে এগিয়ে নেয়ার দ্রুত গতিতে কাজ করে একটি দৃশ্যমান অগ্রগতি সম্পন্ন হবে।