আজ , , ,

পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যা: শরীয়তপুরে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে পাথর ছুঁড়ে ও কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, শরীয়তপুর জেলা শাখা।
শনিবার (১২ জুলাই) আসরের নামাজের পর শরীয়তপুরের পালং উত্তর বাজার মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে শহীদ মামুন চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ তারেক জামিলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মুফতি তোফায়েল আহমেদ কাসেমী, বাংলাদেশ মুজাহিদ কমিটির জেলা সভাপতি মুফতি ফেরদৌস আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সেক্রেটারি মুফতি সাইফুল ইসলাম এবং দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ছিদ্দিকুর রহমান।
বক্তারা বলেন, ব্যবসায়ী সোহাগকে যেভাবে নির্মমভাবে পাথর দিয়ে মাথায় আঘাত করে উলঙ্গ করে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে, তা সমাজের চরম মানবিক ও নৈতিক অবক্ষয়ের বহিঃপ্রকাশ।
সমাবেশ থেকে বক্তারা ব্যবসায়ী সোহাগকে পিটিয়ে ও কুপিয়ে হত্যাসহ দেশজুড়ে সংঘটিত সব হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন।

Share this news as a Photo Card


৩১ আগস্ট ২০২৬

শরীয়তপুরে সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ পরিদর্শনে এমপি সাইদ আহমেদ আসলাম

www.hongkar.com |
dailyhongkar