আজ , , ,

চাঁদাদাবির অভিযোগে শরীয়তপুরে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

ঢাকার যাত্রাবাড়িতে শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহনে চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শরীয়তপুর বাস মালিক সমিতি।
শনিবার (১২ জুলাই) বেলা ১২টায় সমিতির কার্যালয়ে চাঁদাদাবির অভিযোগ করেন বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহাম্মদ তালুকদার, আন্ত:জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার সহ অন্যান্য মালিকগণ।
সংবাদ সম্মেলন থেকে দাবি করা হয় ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে সাবেক যুবদল নেতা মুশফিকুর রহমান ফাহিম ও তার অনুসারীরা শরীয়তপুর সুপার সার্ভিসের একাধিক বাস ভাংচুর ও শ্রমিকদের মারধর করে।
জেলার বাস মালিক সমিতির নেতৃবৃন্দ জানায়, পদ্মা সেতু চালুর পর থেকে শরীয়তপুর-ঢাকা রুটে শরীয়তপুর সুপার সার্ভিসের প্রায় ২ শতাধিক বাস চলাচল করে। এই রুটে প্রতিদিন ৩০ হাজার যাত্রী পরিবহন করে থাকে।
সম্প্রতি এ রুটে চলাচলকারী পরিবহন মালিকদের কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবি করে যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান ফাহিম। তাকে শরীয়তপুর সুপার সার্ভিসের লোকজন চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তার লোকজন এ পর্যন্ত ২৫টি গাড়ি ভাংচুর ও বেশ কয়েকজন শ্রমিককে মারধর করে। এ ঘটনার পর থেকেই বাস শ্রমিক ও মালিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অবিলম্বে চাঁদাবাজি বন্ধ ও চাঁদাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

Share this news as a Photo Card


১৮ আগস্ট ২০২৬

শরীয়তপুরে নকল পণ্য বিক্রি করায় এক বছরের কারাদন্ড, পণ্যসহ পিকাপ জব্দ

www.hongkar.com |
dailyhongkar