বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ৩ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন শরীয়তপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত স্বাস্থ্য সহকারীরা।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কর্মবিরতি পালন করেন তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা তাদের দাবি আদায়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন শরীয়তপুর জেলার আহবায়ক এইচ এম মোক্তার হোসেন, সদস্য সচিব ফয়সাল আহমেদ সহ সকল উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক সহ জেলায় কর্মরত সকল স্বাস্থ্য সহকারীরা।
এ সময় তারা বলেন, এই ছয় দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা আরো শক্তিশালী ও টেকসই হবে। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আগামী পহেলা সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধের হুঁশিয়ারী দেন তারা।