আজ , , ,

ভেদরগঞ্জে যুব সম্মেলন অনুষ্ঠিত

ইসলামি ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক, তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় ব্যক্তিত্ব, শরীয়তপুর জেলার কৃতি সন্তান ড. মির্জা গালিব বলেছেন, আমাদের যুব সমাজের হৃদয়ে দেশকে ধারণ করতে হবে। তাহলে আগামী ২০ বছরের মধ্যে দেশ বদলে দেয়া সম্ভব হবে। আমাদের যুব সমাজকে হতে হবে আত্মনির্ভরশীল তাদের মাঝে থাকবে শ্রদ্ধাবোধ, সহমর্মিতা, সহযোগিতার মনোভাব। তিনি বলেন, আমাদের যুব সমাজ হবে আধুনিক চিন্তাসমৃদ্ধ উন্নত যুবসমাজ। তারা মঞ্চে দাঁড়িয়ে নেতার তোষামোদ করে সময় নষ্ট করবে না। তারা আমাদের শোনাবে উন্নয়নের বার্তা, স্বপ্নময় জাগরনী গান।
শুক্রবার (৪ জুলাই) ভেদরগঞ্জ উপজেলা যুব ফোরাম কর্তৃক আয়োজিত যুব সম্মেলনে প্রধান বক্তব্যে এসব কথা বলেন।
ভেদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামির আমির মনোয়ার হোসেন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ যুব সম্মেলন। এতে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাসেমী। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-৩ আসনের জামায়াতের মনোনিত প্রার্থী মুহাম্মদ আজহারুল ইসলাম, শরীয়তপুর জেলা জামাযাতের নায়েবে আমীর কে এম মকবুল হোসাইন।
বক্তব্য রাখেন আব্দুল হান্নান মিয়াজি, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ওবায়দুল হক, এ্যাড. শাহজালাল, সাবেক ছাত্রনেতা মোঃ শাহজালাল চৌধুরী, শরীয়তপুর জেলা ছাত্র শিবির সভাপতি মোঃ শাখাওয়াত কাউসার, ভেদরগঞ্জ, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক সালেহ আকরাম।

Share this news as a Photo Card


৩১ আগস্ট ২০২৬

রাজনগরে হাজী আব্দুল মালেক মাস্টারের সপ্তম মৃত্যু বার্ষিকী উদযাপন

www.hongkar.com |
dailyhongkar