আজ , , ,

রাসেল ভাইপারের কামড়ে আহত আজিজুল সাপসহ হাসপাতালে

ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে জমিতে ঘাস কাটতে গিয়ে রাসেল ভাইপার সাপের কামড়ে ১ কৃষক আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে রবিবার (২৯ জুন) সকালে সখিপুর থানার চরভাগা ইউনিয়নে। আহত কৃষক আজিজুল পাইক (৬০) ঐ ইউনিয়নের মাঝি কান্দি গ্রামের মৃত আহম্মদ হোসেন পাইকের ছেলে।
স্থানীয়রা সাপটিকে পিটিয়ে হত্যা করে রোগীর সাথে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক সাপটিকে বিষাক্ত রাসেল ভাইপার বলে চিহ্নিত করে।
স্থানীয়রা জানান, কৃষক আজিজুল সকালে গরুর ঘাস কাটার জন্য জমিতে গেলে সেখানে সাপ তার হাতে ছোবল দেয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কর্তব্যরত চিকিৎসক বলছেন, সাপে কামড় দিলে আক্রান্ত ব্যক্তিকে প্রথমে অন্তত ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়। এর মধ্যে শারীরিক অবনতি ঘটলে এন্টিভেনম প্রয়োগ করা হয়।
এ বিষয়ে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আরএমও ডা. আব্দুর রাজ্জাক বলেন, “রবিবার সকালে সাপসহ এক ব্যক্তি হাসপাতালে আসেন। সাপটি দেখে রাসেল ভাইপার বলে চিহ্নিত করা যায়। এতে আমাদের প্রাথমিক চিকিৎসা দিতে সহজ হয়। রোগীকে ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে তার শারীরিক অবস্থার অবনতি না হলে তিনি বিপদমুক্ত। আর যদি শারীরিক অবস্থার অবনতি হয় তবে তাকে এন্টিভেনম দেয়া হবে।

Share this news as a Photo Card


১২ আগস্ট ২০২৬

ভেদরগঞ্জে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের প্রস্তুতি সভা

www.hongkar.com |
dailyhongkar