আজ , , ,

ডামুড্যায় পিকআপ ভ্যানের চাপায় বৃদ্ধার মৃত্যু

শরীয়তপুরের ডামুড্যায় পিকআপ ভ্যানে চাপায় আশরাফ আলী (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও তিনজন আহত হয়।
শনিবার (২৮ জুন) বেলা ১২ উপজেলার দুই নম্বর ব্রিজ এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত আশরাফ আলী দর্জি গোসাইরহাট উপজেলার গরীবের চর এলাকার মৃত মাহিম আলীর ছেলে। আহতরা হলেন, আশরাফ আলীর স্ত্রী রেণুজা বেগম, মেয়ে সপ্না ও ভ্যান চালক মাসুদ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত আশরাফ আলী দর্জিকে বাড়ির পাশেই সকালে কুকুর কামড় দেয়। সেই ভেকসিন দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে আসছিলেন স্বজনরা। পথে দুই নাম্বার ব্রিজের উপর উল্টো দিক থেকে আসা একটি পিকআপ তাদের ভ্যানের উপর উঠিয়ে। এসময় স্থানীয়রা সবাইকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শী আব্দুল আজিজ জানান, পিকআপ ভ্যানের ড্রাইভার গাড়ি চলন্ত অবস্থায় মোবাইলে কথা বলছিলেন। এরপরই দেখলাম পিকআপ গাড়ির ধাক্কায় ভ্যান গাড়ি উল্টে যায়। এসময় আমি সহ বেশ কয়েক জন মিলে আহতদের হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসক আহত আশরাফ আলী কে মৃত ঘোষণা করেন।
আশরাফ আলীর মেয়ে স্বপ্ন বলেন, বাবাকে সকালে কুকুরে কামড় দেওয়ার কারণে আমরা ভ্যাকসিন দেওয়ার জন্য হাসপাতালে আসছিলাম। উল্টো দিক থেকে আসা পিকআপ আমাদের ভ্যানের উপরে উঠিয়ে দেয়। এ সময় আমরা সহ বাবা গুরুতর আহত হয়। তাৎক্ষণিক সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। হাসপাতালে নিয়ে আসার পর আমার বাবার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরের মেডিকেল অফিসার ডাঃ অভিজিৎ নাগ অভি বলেন, সড়ক দুর্ঘটনায় আশরাফ আলী হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়। আমরা তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পাঠিয়েছি। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়।
ডামড্যা থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, এই ঘটনায় মামলায় প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar