আজ , , ,

ভেদরগঞ্জ পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

ভেদরগঞ্জ পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের ৫১ কোটি ৬১ লক্ষ ৩৬ হাজার ২৫৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত বাজেটে ২০২৫-২০২৬ অর্থ বছরে রাজস্ব প্রস্তাবিত ৩ কোটি ৮৩ লক্ষ ৪৩ হাজার ৬৩৩ টাকা এবং প্রস্তাবিত ব্যয় ৩ কোটি ৬২ লক্ষ ৩৭ হাজার টাকা। রাজস্ব উদ্ধৃত রয়েছে ২১ লক্ষ ৬ হাজার ৬৩৩ টাকা।
উন্নয়ন বাজেটে প্রস্তাবিত আয় ধরা হয়েছে ৪৭ কোটি ৭৭ লক্ষ ৯২ হাজার ৬২০ টাকা এবং প্রস্তাবিত ব্যয় ৪৭ কোটি ৪৭ লক্ষ ৫০ হাজার ৪৭ টাকা। উন্নয়ন বাজেট উদ্ধৃত রয়েছে ৩০ লক্ষ ৪২ হাজার ৬২০ টাকা। সার্বিক বাজেট উদ্বৃত্ত রয়েছে ৫১,৪৯,২৫৩/- টাকা।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে ভেদরগঞ্জ পৌরসভা হলরুমে এ বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ও সহকারি কমিশনার ভুমি মোঃ মোজাহেরুল হক।
এ বাজেটে ব্যয়ের ক্ষাত বাবদ ধরা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র, যাতায়াত ব্যবস্থা, দুর্যোগ ব্যবস্থাপনা, পৌরসভার অর্ন্তভূক্ত সড়ক বাতি ও বিভিন্ন সরকারি অবকাঠামো উন্নয়নসহ আরও বেশ কয়েকটি প্রকল্প।
এ সময় বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান তালুকদার (রতন), আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আবুল হাসেম ঢালী, আহবায়ক কমিটির সদস্য মোঃ আসলাম মাঝি, আহবায়ক কমিটির সদস্য আক্তার রাড়ী, পৌর বিএনপির আহবায়ক ছাইদুর রহমান হাওলাদার, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল আলিম মোল্যা, পৌরসভা প্রকৌশলী মোঃ জুয়েলসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজনসহ গণ্যমাণ্য ব্যক্তিবগ।
এ সময় পৌর পরিষদের সহযোগিতা কমিটির সদস্য উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তী, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কুমার পোদ্দার, ভেদরগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ (ওসি) পারভেজ আহম্মেদ সেলিম, যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, সমাজ সেবা অফিসার প্রিয়াংকা বিশ্বাস উপস্থিত ছিলেন।

 

Share this news as a Photo Card


১০ আগস্ট ২০২৬

ভেদরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

www.hongkar.com |
dailyhongkar