আজ , , ,

শরীয়তপুরে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের মাস্ক, পানি ও কলম বিতরণ

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য মানবিক সহায়তা হিসেবে শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে মাস্ক, পানি ও কলম বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯টায় শরীয়তপুর সরকারি কলেজে এ কর্মসূচি পালন করা হয়।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তাজমুল মাঝি, সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাহিদুল ইসলাম সাগর, কলেজ শাখা ছাত্রদল নেতা মারুফ, জুবায়ের খন্দকার, জাহাঙ্গীর, আশিক ও রিফাত।
পরীক্ষার দিনে শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এবং তাদের উৎসাহিত করতেই এ উদ্যোগ নেয়া হয় বলে জানিয়েছেন আয়োজকরা। ছাত্রদলের এই মানবিক উদ্যোগ শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষের মাঝে প্রশংসা কুড়িয়েছে।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

শরীয়তপুরে ফ্যামিলি কার্ড সংগ্রহসংক্রান্ত প্রেস কনফারেন্স

www.hongkar.com |
dailyhongkar