আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষার সূচনা হয়, যা বিরতিহীন ভাবে চলবে দুপুর ১টা পর্যন্ত।
পরীক্ষার্থীদের সকাল ৯টা থেকেই কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে বেশিরভাগ কেন্দ্রেই স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে অনীহা লক্ষ্য করা গেছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে শরীয়তপুর জেলায় ২৫টি কেন্দ্রে মোট ৭ হাজার ৪৩ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে।