আজ , , ,

শরীয়তপুরে স্বাস্থ্য সহকারিদের অবস্থান কর্মসূচি

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন শরীয়তপুর সদর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে কর্মরত স্বাস্থ্য সহকারীরা।
মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এই কর্মবিরতি পালন করেন তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা তাদের দাবি আদায়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন শরীয়তপুর জেলার আহবায়ক এইচ এম মোক্তার হোসেন, সদর উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াদুদ মুন্সি, সাধারণ সম্পাদক মোঃ রিদয় জামান, সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক মিয়া, স্বাস্থ্য সহকারী গিয়াস উদ্দিন উজ্জ্বল, মোঃ ফরিদুল ইসলাম, মোঃ মনজুর আহমেদ সুমন সহ উপজেলায় কর্মরত সকল স্বাস্থ্য সহকারীরা।
এ সময় তারা বলেন, এই ছয় দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা আরো শক্তিশালী ও টেকসই হবে। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আগামী পহেলা সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধের হুঁশিয়ারী দেন তারা।

Share this news as a Photo Card


০৮ আগস্ট ২০২৬

শরীয়তপুরে তরুণীকে গাছে বেঁধে নির্যাতন, দুইজন গ্রেপ্তার

www.hongkar.com |
dailyhongkar