আজ , , ,

স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে শরীয়তপুর সদর হাসপাতালে দুদকের অভিযান

স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে শরীয়তপুর সদর হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমশিন (দুদক)। মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১২টার দিকে দুদকের মাদারীপুর সমন্বতি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামানরে নতেৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে রোগীর কাছে চিকিৎসার জন্য টাকা দাবী, নিন্মমানের খাবার পরিবেশন, বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে রোগী ভাগিয়ে নেওয়াসহ দালাল চক্রের দৌরাত্বের সত্যতা পেয়েছে বলে দাবী করেছে দুদক টিম।
অভিযান শেষে দুদক কর্মকর্তা আখতারুজ্জামান জানান, শরীয়তপুর সদর হাসপাতালে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, দালালদওে দৌড়াত্ম ও একই সাথে নিয়ম বহির্ভূতভাবে অর্থ আদায়রে অভিযোগ ছিল। হাসপাতালের সার্জারী বিভাগরে চিকিৎসক আব্দুল কাইয়ুম এক রোগীর কাছে টাকা দাবী করেন বলে লিখিত অভিযোগ রয়েছে। তদন্তকালে অভিযোগের সত্যতা পাওয়া যায়। একই সাথে এক রোগীর কাছ থেকে ১ হাজার ৩০০ টাকার বিনিময়ে চিকিৎসা সেবা দেয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এছাড়া হাসপাতালের রন্ধনশালায় রোগীদরে জন্য বরাদ্দ মিনিকেট চালরে পরিবর্তে কমমূল্যেও মোটা চাউল ব্যবহারের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি কমিশনকে রিপোর্ট করা হবে।
তিনি আরো বলেন, হাসপাতালের সার্বিক পরিস্থিতি খুবই খারাপ। হাসপাতাল, ক্যান্ট্রিন ও রন্ধনশালা অপরিস্কার। বিষয়টি ত্বত্ত্বাবধায়ককে জানানো হয়েছে। তিনি কঠোর ভাবে দেখবেন বলে প্রাথমিক ভাবে নিশ্চিত করেছেন। দালালের মাধ্যমে হাসপাতালের দায়িত্বরত লোকেরা অসহায় রোগীদের প্রলুব্ধ করে বিভিন্ন ক্লিনিকে ভাগিয়ে নেওয়া হয়। একটি ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের সাথে খারাপ ব্যবহার করা হয় বলেও অভিযোগ রয়েছে। টেন্ডার সংক্রান্ত বিষয়টি হাসপাতাল সংশ্লিষ্ট না। এটি সিভিল সার্জণের বিষয়।
এই কর্মকর্তা আরো জানান, পূর্বের অভিযানে যে অনিয়ম দেখা গেছে তার কোন পরিবর্তন দেখা যায়নি। সেই সাথে আরো যোগ হয়েছে একজন বিশেষজ্ঞ ডাক্তার হাসপাতালে বসে রোগীদের সাথে চুক্তি করে চিকিৎসা করেন। এধরণের আচরণ একজন ডাক্তারের কাছ থেকে আমি বা শরীয়তপুরবাসীর কেউ আশা করি না। আমি মনে করি একজন এফসিপিএস ডাক্তার রোগীর সাথে এমন চুক্তি করতে পারে না। আমার সাথে ত্বত্ত্বাবধায়ক স্যারও একমত প্রকাশ করেছেন। বিষয়টি আমি কমিশনকে অবগত করব।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

ভেদরগঞ্জে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

www.hongkar.com |
dailyhongkar