শরীয়তপুরের নড়িয়া উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে রোববার (২২ জুন) সকাল দশটায় নড়িয়া উপজেলা পরিষদ চত্বরে নিবন্ধনকৃত দরিদ্র মৎস্যজীবী ১০ টি পরিবারের মাঝে প্রতি জনকে ৪টি করে মোট ৪০টি দেশীয় প্রজাতির ছাগল, ছাগলের খাদ্য ও ঔষধ বিতরণ করা হয়েছে।
২০২৪-২০২৫ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় নিবন্ধনকৃত হতদরিদ্র জেলেদের মাঝে সপ্তম ধাপে ছাগল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল এবং নড়িয়া উপজেলা মৎস্য অফিসার মোঃ জাকির হোসেন মৃধা। চর আত্রা ও নওপাড়া ইউনিয়নের ৫ জন করে ২টি গ্রুপে মোট ১০ জন নিবন্ধনকৃত মৎস্যজীবীদের মাঝে ৪০ টি ছাগল বিতরণ করা হয়।
মৎস্যজীবীরা বলেন, পরিবার নিয়ে এ ছাগল লালন পালন করে তাদের জীবিকা ভালোভাবে চালাতে সহায়ক হবে। এ সময় তারা মৎস্য অধিদপ্তরের দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।