আজ , , ,

ছাত্রদলের আহবায়ক কমিটি বাতিলে দাবীতে শরীয়তপুরে বিক্ষোভ ও সড়ক অবরোধ

শরীয়তপুর জেলা ছাত্রদলের একাংশ সদ্য ঘোষিত আহবায়ক কমিটি বাতিলের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বুধবার দুপুরে শরীয়তপুর সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঢাকা-শরীয়তপুর সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী কর্মসূচি পালন করে। সেখান থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণের জন্য খোলা চিঠি প্রেরণ করেন তারা। সেখান থেকে খোলা চিঠি পাঠ করেন ছাত্র নেতৃবৃন্দ। এ সময় ঢাকা-শরীয়তপুর সড়কে প্রায় তিন কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
উল্লেখ্য, গত ৩ জুন শরীয়তপুর জেলা ছাত্রদলের ৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় ছাত্রদল। সেই কমিটিতে অছাত্র ও বিবাহিতদের আহবায়ক ও যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব করায় জেলা ছাত্র দলের ত্যাগী নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সেই থেকেই বিভিন্ন ভাবে ছাত্রদলের একাংশ আহবায়ক কমিটি বাতিলের জন্য বিক্ষোভ কর্মসূচি পালন করে চলছে।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুরে বেসরকারি প্রাথমিক বৃত্তি পেল ১৯৭ শিক্ষার্থী

www.hongkar.com |
dailyhongkar