আজ , , ,

শরীয়তপুরে ভূমি দখলদারদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

শরীয়তপুর জেলা শহরের চর পালং এলাকায় নিজ বাড়িতে ভূমি দস্যুদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। ১৮ জুন বুধবার দুপুরে এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক খান ও তার পরিবারের অন্যান্য সদস্যরা। তারা জানান, জেলা শহরের ফায়ার সার্ভিসের সামনে শরীয়তপুর-ঢাকা সড়কের পাশে তাদের নামে রেকর্ডীয় সম্পত্তি রয়েছে। সেই সম্পত্তিতে নুরুল হক খান, সামসুল হক খান ও রমিজ খান মিলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ কাজ শুরু করেছে। নির্মাণ কাজে বাধা দেওয়ায় তাদের ভয়ভীতি প্রদর্শণ করা হয়েছে বলে সংবাদ সম্মেলন থেকে দাবী করা হয়েছে।
এ বিষয়ে নুরুল হক খান বলেন, তিনি বিভিন্ন ওয়ারিশদের কাছ থেকে জমি ক্রয় করে ভবন নির্মাণ কাজ শুরু করেছেন। নির্মাণ কাজ বন্ধের বিষয়ে আদালতের কোন নিষেধাজ্ঞা নাই। নির্মাণ কাজ চলমান রয়েছে। আদালত যে আদেশ দিবেন সেই আদেশ তিনি মেনে নিবেন।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

ডামুড্যায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar