আজ , , ,

নড়িয়ায় মৎস্যজীবীদের মাঝে ছাগল বিতরণ

শরীয়তপুর নড়িয়া উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ১৬ জুন সোমবার সকাল ১০টায় নড়িয়া উপজেলা চত্বরে নিবন্ধনকৃত দরিদ্র মৎস্যজীবী ১০ পরিবারের মাঝে ৪০ টি দেশি প্রজাতির ছাগল বিতরণ করা হয়।
২০২৪-২০২৫ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় নিবন্ধনকৃত হতদরিদ্র মৎস্যাজীবীদের মাঝে ২য় ধাপে ছাগল বিতরণ করা হয়। ছাগল বিতরণ করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা মৎস্য অফিসার জাকির হোসেন মৃধা। ২টি গ্রুপে মোট ১০ জন নিবন্ধনকৃত মৎস্যজীবীদের মাঝে ছাগল বিতরণ করা হয়। নিবন্ধনকৃত এলাকা নড়িয়া পৌরসভা ও ঘড়িসার ইউনিয়ন।
প্রতি সুফলভোগিকে ৪ টি করে মোট ৪০টি ছাগল, খাদ্য ও ঔষধ দেওয়া হয়।
সুবিধাভোগী মৎস্যজীবীরা বলেন, এ ছাগল প্রতি বছরের দুইবার বাচ্চা দেয় এতে তারা খুবই লাভবান হয়। পরিবার নিয়ে এ ছাগল লালন পালন করে তাদের জীবিকা ভালোভাবে নির্বাহ করার কথা বলেন এবং মৎস্য দপ্তর ও উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান।

Share this news as a Photo Card


১২ আগস্ট ২০২৬

ভেদরগঞ্জে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের প্রস্তুতি সভা

www.hongkar.com |
dailyhongkar