আজ , , ,

শরীয়তপুর আদালত চত্ত্বর থেকে দুই আসামীর পলায়ন

শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্ত্বর থেকে মাদক মামলার দুই আসামীর পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরবর্তীতে হ্যান্ডকাফসহ একজন পালং মডেল থানায় আত্মসমর্পণ করেছে।
রোববার (১৫ জুন) দুপুর একটার দিকে আদালত চত্ত্বরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রোববার (১৫ জুন) দুপুরে সুরুজ মাদবর ও দুলাল শেখ নামের মাদক মামলার দুই আসামীকে শুনানির জন্য আদালতে নিয়ে আসা হয়। শুনানি শেষে তাদের হাজতখানায় নেয়ার পথে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হ্যান্ডকাফসহ পালিয়ে যায়। পরে এদের মধ্যে দুলাল শেখকে আটক করতে সক্ষম হয় পুলিশ। অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা চালানোর কথা জানিয়েছেন পুলিশ।
শরীয়তপুর পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম বলেন, আজ দুপুরে পদ্মা দক্ষিণ থানার মাদক মামলার দুই আসামী জেলা আদালত থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। কোর্ট পরিদর্শক এর সাথে আলাপ করে জানতে পারি ইতি মধ্যেই ১ জনকে গ্রেফতার করেছে। বাকী জনকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

Share this news as a Photo Card


০৬ সেপ্টেম্বর ২০২৬

ভেদরগঞ্জে বাংলাদেশ জাতীয় গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান

www.hongkar.com |
dailyhongkar