আজ , , ,

সখিপুরে অটোবাইক চার্জের সময় বৈদ্যতিক শকে চালকের মৃত্যু

অটোবাইক চার্জের সময় বৈদ্যতিক শকে এক অটো চালকের মৃত্যু হয়েছে। ১২ জুন বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সখিপুরের চরকুমারিয়া ফয়জুদ্দিন মোল্লার কান্দি গ্রামের এই ঘটনা ঘটে। নিহত মো. স্বপন বেপারী (৪৮) ওই গ্রামের মৃত মকবুল বেপারীর ছেলে।
সখিপুর থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, স্বপন বেপারী একজন অটোবাইক চালক। সে নিজ বাড়িতে অটোবাইক চার্জ করতেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে স্বপন বেপরী অটোবাইকের চার্জ পরিপূর্ণ হয়েছে কিনা তা দেখার জন্য সেখানে যায়। দীর্ঘক্ষণ অতিবাহিত হওয়ার পরেও সে বের না হওয়ায় পরিবারের লোকজন সেখানে যায়। পরে দেখা যায় সেখানে বিদ্যুতের শকে স্বপন গুরুতর আহতে হয়েছে। সেখান থেকে উদ্ধার করে তাকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে সখিপুর থানা অফিসার ইনচার্জ মো. ওবায়েদুল হক জানায়, এই বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে একটা ইউডি মামলা করা হয়েছে।

Share this news as a Photo Card


০১ অক্টোবর ২০২৬

নড়িয়ায় পদ্মার তীর রক্ষা বাঁধে ফাটল

www.hongkar.com |
dailyhongkar