আজ , , ,

শরীয়তপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত জতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ বাস্তবায়ন করেছে শরীয়তপুর সিভিল সার্জন অফিস। এই উপলক্ষে মঙ্গলবার (৩ জুন) দুপুরে জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠান সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণের আয়োজন করে।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. রেহান উদ্দিন। পুষ্টি বিষয়ে গঠনমূলক বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আশিক মাহমুদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা কামাল, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. শহিদুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মাওলানা মাসুদ মামুন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারজানা প্রমূখ।
পুষ্টি সম্পর্কে বক্তারা বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত মানব দেহের জন্য পুষ্টি প্রয়োজন। এই পুষ্টির বড় অংশ আমরা পাই দুধ, ডিম, মাছ মাংস, শাক-সবজি ও ফল থেকে। আমাদের বাড়ির পাশের পতিত জমিতে শাক-সবজি ও ফল উৎপাদন করে, বাড়িতে গাভি ও হাঁস-মুরগী পালন করে ও পুকুরে মাছ চাষ করে এই পুষ্টির যোগান দিতে পারি।
সন্তানদের বাহিরের পুষ্টিহীন খাবারে অভ্যস্ত না হয়ে ঘরে তৈরীকৃত পুষ্টি সম্পন্ন খাবারে অভ্যস্ত করতে হবে। তাহলেই সন্তান একজন স্বাস্থ্য সচেতন সুঠাম দেহের অধিকারী সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। সন্তান কেঁদে কেঁদে মরে গেলেও ক্ষতিকর রংযুক্ত ও বাহিরের ভেজালযুক্ত খাবার দিবে না। নিজেও বাহিরের ভেজাল খাদ্য থেকে বিরত থাকবেন।
অনুষ্ঠান শেষে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

জাজিরায় রান্নাঘরে মজুত ছিলো বিপুল পরিমাণ ককটেল, বিস্ফোরণে আহত গৃহবধূ

www.hongkar.com |
dailyhongkar